× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের ঐতিহ্য রক্ষা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে মির্জা পরিবার বিভিন্নভাবে অবদান রেখে চলেছে। আর এ কারণেই এই পরিবারটি ঠাকুরগাঁও সহ আশপাশের জেলায় বেশ পরিচিত। রাজনৈতিক জীবনে মির্জা রুহুল আমিন  (চোখা মিয়া) এরশাদ সরকারের কৃষিমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রীও। এরপর তার ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি কৃষি প্রতিমন্ত্রী পদে ছিলেন ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন। এর আগে ১৯৭৪ সালে সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন, ১৯৮৮ সালে মির্জা রুহুল আমিনের বড় ছেলে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ২০১৬ সালে মির্জা রুহুল আমিনের ছোট ছেলে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে মির্জা পরিচারের ঐতিহ্য রক্ষা করলো। এমনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঠাকুরগাঁও শহরে।

পারিবারিক সূত্রে থেকে জানা গেছে, সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁও পৌরসভায় ১৯৭৪ সালে থেকে কয়েকবার পৌর চেয়ারম্যান থাকাকালীন তাকে পৌরসভার উন্নয়নের কান্ডারি খেতাব দিয়েছিলেন পৌরবাসী। পরে তিনি বিএনপি আমলে ঠাকুরগাঁও-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে মির্জা রুহুল আমিনের বড় ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৮৮ সালে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে প্রথমে ঠাকুরগাঁও পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ১৯৯৪ সালে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী খাদেমুল ইসলামের কাছে পরাজিত হন। পরে ২০০১ সালে বর্তমান ঠাকুরগাঁও-১ আসনের এমপি সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্রকে পরাজিত করে মির্জা আলমগীর এমপি নির্বাচিত হয়। এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার ঠাকুরগাঁও পৌরসভার মির্জা পরিবারের ছোট ছেলেও পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তাই সাধারন মানুষ মনে করছেন বিগত আমলে মির্জা পরিবার ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে যে অবদান রেখেছেন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন নব নির্বাচিত মেয়র মির্জঅ ফয়সার আমিন।

পৌর শহরের সমাজ সেবক রফিকুল ইসলাম জানান, মির্জা রুহুল আমিন ছিলেন ঠাকুরগাঁওয়ের মাটি ও মানুষের নেতা। তারই ঐতিহ্য ধরে রেখেছেন পরিবারটি। আশা করি এই পরিবারটি দেশ ও দলের কল্যাণে কাজ করে যাবে।

ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে জানান, মির্জা পরিবার এবারও  ঠাকুরগাঁওয়ের পৌরসভার নেতৃত্বে এসেছে। মির্জা ফয়সাল আমিন তার বাবা ও বড় ভাইয়ের মতো জনগনের উন্নয়নের কাজ করে যাবেন।

নব নির্বাচিত মেয়র মির্জা ফয়সাল আমিন বলেন, ঠাকুরগাঁও পৌরবাসীর ভালোবাসায় আমি মেয়র নির্বাচিত হয়েছি। মেয়র নির্বাচিত হয়ে আমার এখন অনেকটা দায়িত্ব বেড়ে গেল। আমি আমার বাবা ও বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ঠাকুরগাঁও পৌরসভাবে আরও এক ধাপ এগিয়ে দিতে চাই। মির্জা পরিবারের সুনাম অব্যাহত রাখতে পৌরবাসী ও সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও পৌরসভাকে দেশের মডেল পৌরসভা করতেচাই।


এ ক্যটাগরির আরো খবর..