ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে ইএসডিওর চাউল বিতরণ

রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: গত ১১/০৪/২০১৭ইং তারিখ রোজ: মঙ্গলবার দিবাগত রাত ২টায় বালিয়াডাঙ্গী উপজেলা বেলবাড়ী গ্রামের আগুন লেগে ঘর বাড়ী অন্যান্য মালামাল পুড়ে ভষ্যিভুত হয়। উক্ত ক্ষতি গ্রস্থ  ২২টি পরিবার কে ১৩/০৪/২০১৭ তারিখে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট ওর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়। উক্ত চাউল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, আরও উপস্থিত রাণীশংকৈল জোনের জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার নগেন্দ্র নাথ রায়, শাখা ব্যবস্থাপক নুরে আলম, আইটি অফিসার দেলোয়ার হোসেন। সভাপতি মহোদয় এর মহৎ কাজের জন্য ইএসডিওর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোনাল ম্যানেজার ইএসডিও মাননীয় নির্বাহী পরিচালক ড. মো: শহিদুজ্জামান মহোদয়ের জন্য সকলের কাছে দোয়া চান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।