আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ অনলাইন জাতীয় টেলিভিশনে (জেটিভি) নিয়োগ পেলেন ঠাকুরগাঁওয়ের তরুন সাংবাদিক আব্দুল আউয়াল।
রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে আব্দুল আউয়ালের হাতে নিয়োগপত্র, আইডি কার্ড ও মাইক্রোফোন তুলে দেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।
তরুন সাংবাদিক আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় আছেন। তিনি জাতীয় পত্রিকা আজকের দর্পন, দিনাজপুরের মানববার্তা, অনলাইন নিউজ পেপার সময়ের বার্তা ডটকম পত্রিকায় ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত।
তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।