× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি(আব্দুল আউয়াল)

ঠাকুরগাঁওয়ে তৃতীয় লিঙ্গের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
তৃতীয় লিঙ্গের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়ায় ঘর থেকে বৃষ্টি (৪০) নামে এক তৃতীয় লিঙ্গের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জুলাই) দুপুরে তৃতীয় লিঙ্গদের জন্য নির্মিত ‘উত্তরণ আশ্রয়ণ’ গুচ্ছগ্রামের বৃষ্টির শয়ন ঘরের ছাউনির সরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ওসি কামাল হোসেন বলেন, বুধবার দুপুরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আশ্রয়ণে বসবাসকারী তৃতীয় লিঙ্গের সদস্যদের বরাতে তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার বৃষ্টির সঙ্গে তার এক বান্ধবীর বাকবিতণ্ডা হলে একপর্যায়ে বৃষ্টিকে চড়-থাপ্পড় মারা হয়। এতে মন খারাপ করে হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানিয়েছে সেখানকার অন্যান্য সদস্যরা। এমনিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও বৃষ্টির লাশ কাটা ছেঁড়া করা হলে মরদেহ তারা নেবে না বলে আপত্তি জানান।
ওসি বলেন, বর্তমানে এটি নিয়ে ধারণামূলক কোনো মন্তব্য করছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ময়নাতদন্তের পরে সেখানকার তৃতীয় লিঙ্গেরা মরদেহ না নিয়ে গেলে আঞ্জুমান মফিদুল দিয়ে দেওয়া হবে


এ ক্যটাগরির আরো খবর..