ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচির শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশক্রমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দেয়ার প্রতিবাদে ও কারামুক্তির দাবীতে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
৩রা মার্চ শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কর্যালয়ের সভাকক্ষে গণস্বাক্ষর কর্মসূচির শুভ উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি কয়েশ।
এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক পয়গাম আলী,সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ,সদর থানা বিএনপির সধারণ সম্পাদক আব্দুল হামিদ। এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ইসলাম বাবু সহ ছাত্রদলের সকল স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।