× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

দেশে তো এখন আর ভোট হয় না: এরশাদ

admin
হালনাগাদ: শনিবার, ৩ মার্চ, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের সামনে সুদিন অপেক্ষা করছে। এ দেশের মানুষ দুই দলকে চায় না। সন্ত্রাস-দুর্নীতি চায় না।তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে পরিবর্তন হতে হবে। কিন্তু সমস্যা হলো দেশে তো এখন আর ভোট হয় না। তবে এখন মানুষ অনেক সচেতন, এবার কিছুটা হলেও ভোট হতে পারে। তাই জনগণের কাছে যেতে হবে।সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

বই দুটির একটি ‘জাতীয় পার্টি কেন করবেন’ ও অন্যটি কবিতার বই ‘তোমার জন্য’।দলের নেতাকর্মীদের বই দুটি পড়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন মন্দির লুট হয়, জমি দখল হয়। জাতীয় পার্টির সময় এগুলো হয়নি। তাই মানুষ আমাদের চায়। মানুষ আজ অত্যাচারে অতিষ্ঠ। বর্তমানে মেধার চেয়ে দলের কদর বেশি। গতকালও (রোববার) স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ছাত্রলীগের দুই গ্রুপ মারামারি করেছে।তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে হিন্দুদের জন্য ৩০টি আসন সংরক্ষিত রাখব। কারণ তারা এত টাকা খরচ করে সংসদে আসতে পারে না।

সর্বস্তরে বাংলা ভাষা চালু তিনি করেছেন উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ১৯৮৭ সালে আমিই আইন করেছিলাম সব অফিস আদালতে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সবকিছু ভুলে যাই, তেমনি এটাও ভুলে গেছি।তিনি বলেন, ১৯৮৭ সালে প্রণীত এই আইনে বলা আছে সংবিধানের তিন নম্বর অনুচ্ছেদের বিধানকে পরিপূর্ণ কার্যকর করার উদ্দেশ্যে প্রণীত আইনে বলা আছে- বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ নামে অভিহিত হবে।নেতাকর্মীদের জাতীয় পার্টির সময়ের উন্নয়নের কথা তুলে ধরার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ঢাকার যানজটের কারণে চলা যায় না। এ নিয়ে কেউ কিছু ভাবছে না, ১০ বছর পর এই শহরের অবস্থা কী হবে- প্রশ্ন করেন এরশাদ।

তিনি বলেন, জাতীয় পার্টির ৯ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টি কেন করবেন- তা এই বইটিতে বলা আছে। এই বইয়ের প্রতিটি তথ্য সত্য। এখানে বানোয়াট কোনো তথ্য নেই। সাধারণ মানুষকে এই বই পড়তে উৎসাহিত করতে হবে।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ঢাকায় এখন আড়াই কোটি মানুষ, কিছুদিন পর পাঁচ কোটি হবে। তখন কী অবস্থা হবে। তাই আমি বলেছি, ক্ষমতায় গেলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করব। শুধু বিভাগ করলে হবে না। প্রদেশ করতে হবে। সেখানে আলাদা সরকার থাকবে, তাহলে মানুষ ঢাকায় আসবে না।

এরশাদ বলেন, এখন সব জায়গায় দুর্নীতি ও দলীয়করণ। কনস্টেবল নিয়োগে ১০ লাখ, শিক্ষক নিয়োগে লাগে ২০ লাখ। এটা এখন ঘৃণিত নিয়মে পরিণত হয়েছে। এসব আমাদের সময় ছিল না।আকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, রিন্টু আনোয়ার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ।


এ ক্যটাগরির আরো খবর..