নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পাঁচ জনের

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পাঁচ জনের

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেতিকান্দা রেলস্টেশনের আউটার কমলতলি খাকচর এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর রায়পুরার খাকচকে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে এরা কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে এদের নাম-পরিচায় জানা যায়নি; তবে সবাই পুরুষ।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি মেতিকান্দা স্টেশনের আউটার খাকচরে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হন।

নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।