নিজের ৫ শিশুকে হত্যা করে অপর শিশুকে নিয়ে ট্রেনের নীচে ঝাপ তরুণীর

নিজের ৫ শিশুকে হত্যা করে অপর শিশুকে নিয়ে ট্রেনের নীচে ঝাপ তরুণীর

নিজের পাঁচ শিশুকে হত্যা করে অপর শিশুকে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নীচে ঝাপ জার্মান তরুণীর (২৭)।

আজ বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর জার্মান পুলিশ দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সলিনজেনের একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সর্বাধিক বিক্রীত দৈনিক পত্রিকা বিল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের নানি পুলিশকে টেলিফোন করে জানান, তাঁর মেয়ে (২৭) নিজের পাঁচ শিশুকে হত্যা করেছে এবং আরো এক শিশুকে নিয়ে বাসার বাইরে বেরিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১, ২, ৩, ৬ ও ৮ বছর বয়সী পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।

পরে ওই মা অপর শিশুকে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে সলিনজেনের কাছে ডুসেলসর্ফের রেলস্টেশনে একটি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। তবে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিল্ড। এ ছাড়া ওই নারীর বাসায় ১১ বছর বয়সী আরো এক ছেলেসন্তানকে অক্ষত পাওয়া গেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।