টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ২জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ মে) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাক চালক মিহির (৪৫) ও হেলপার ফজলু (৪০)। এ দুর্ঘটনায় আহত সাইদুলকে (২৫) উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের পৌঁছালে বালুবাহী একটি ট্রাক রেলক্রসিং এ উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ট্রাকচালক মিহির ও হেলপার ফজলু মারা যায়। গুরুতর আহতাবস্থায় সাইদুলকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতরা সবাই কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীর বাসিন্দা। নিহতদের মরদেহ স্বজনরা যার যার বাড়ি নিয়ে গেছেন বলে জানান ওই স্টেশন কর্মকর্তা।