× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কালীগঞ্জের সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল। স্থানীয়রা জানায়, সকালে সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিল। পথে বাবরা রেল গেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস নামের ট্রেনটি তাকে ধাক্কা দেয়।

ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যায় সোহেল রানা। কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেলের লাশ পরিবার নিয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..