× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

ট্রিপল মার্ডারের প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ২ মার্চ, ২০২৫
ইউপি চেয়ারম্যান

মাদারীপুরের কালকিনিতে ট্রিপল মার্ডারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ রোববার দুপুর ৩টার দিকে মাদারীপুর  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও  তার ভাই রাজন মাহমুদ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৭ ডিসেম্বর ভোরে ইউপি সদস্য আতকার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদার নামে তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনার তিনদিন পর ৩০ ডিসেম্বর নিহত আকতার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে হত্যা মামলা করেন এবং নিহত সিরাজের বাবা রশিদ চৌকিদার ৩৪ জনের নামে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। দুটি মামলা কালকিনি থানায় রেকর্ড করা হয়। এতে প্রধান আসামি করা হয় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার ভাই মশিউর রহমান রাজনকে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মুফোঠোনে জানান, কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় তারা জামিনে রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরো দুইজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..