× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ডেস্ক রিপোর্টার

হাউস স্পিকার পদ গ্রহণের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প -মার্কিন মিডিয়া

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
trump

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে প্রতিনিধি পরিষদের স্পিকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এ কথা জানায়।

এই সপ্তাহে নিজ দলের অতি-ডান সদস্যরা রিপাবলিকান কেভিন ম্যাককার্থির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনে এবং  ডেমোক্র্যাটদের সাথে তার সহযোগিতায় ক্ষুব্ধ হয়ে একটি নৃশংস, ঐতিহাসিক বিদ্রোহের মাধ্যমে স্পিকার পদ থেকে অপসারিত করে। ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমাকে সমন্বয়কারি হিসেবে কথা বলতে বলা হয়েছে কারণ কংগ্রেসে আমার অনেক বন্ধু রয়েছে।’

তিনি আরো বলেন, ‘তারা আমাকে জিজ্ঞাসা করেছে যে যদি তারা ভোট না পায়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কাউকে না পাওয়া পর্যন্ত আমি স্পিকার থাকার কথা বিবেচনা করব কিনা, কারণ আমি  প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।’ তবে সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান বারবারা কমস্টক সিএনএনকে বলেন, ট্রাম্প এই ভূমিকার জন্য যোগ্য হবেন না কারণ তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। কমস্টক বলেন, ‘দুর্ভাগ্যবশত তিনি হাউসের নিয়মাবলি জানেন না। নিয়মানুযায়ী অভিযুক্ত ব্যক্তি হাউসের নেতৃত্বে থাকতে পারবেন না।’

২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের জন্য অগ্রগামী ট্রাম্প, ২০২০ সালের নভেম্বরে বিজয়ী ডেমোক্র্যাট জো বাইডেনের নির্বাচনের ফলাফলকে নস্যাৎ করার ষড়যন্ত্রের অভিযোগে আগামী মার্চে ওয়াশিংটনে  বিচারের মুখোমুখি হতে চলেছেন। ট্রাম্পের বিরুদ্ধে অন্যান্য ফৌজদারি মামলাগুলোর মধ্যে রয়েছে জর্জিয়ায় দক্ষিণ রাজ্যে নির্বাচনী ফলাফলগুলোকে বানচাল করার ষড়যন্ত্রের অভিযোগ এবং ফ্লোরিডায় গোপন সরকারী নথিগুলোকে অব্যবস্থাপনার অভিযোগে ২০২৪ সালের মে মাসে ট্রায়ালের মুখোমুখি হবেন। ট্রাম্প ও তার দুই ছেলেও বর্তমানে নিউইয়র্কে তাদের রিয়েল এস্টেট সম্পদের মূল্য বৃদ্ধির জন্য আরও অনুকূল ব্যাংক ঋণ ও বীমা শর্তাবলী পাওয়ার জন্য একটি নাগরিক জালিয়াতির বিচারের মুখোমুখি হচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..