× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেবেন

admin
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট হলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেব। বলেছেন, ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রোববার এ প্রতিশ্রুতি দিয়েছেন।

তাই যদি হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তা হবে ইউ-টার্ন। এত দিন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো নেতা আগ্রহ দেখাননি।

রয়টার্স অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

নিউ ইয়র্কে ট্রাম্পের মালিকানাধীন ভবন ট্রাম্প টাওয়ারে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় ট্রাম্প বলেন, নির্বাচিত হলে তার শাসনামলে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েল রাষ্ট্রের অখণ্ড রাজধানী হিসেবে মর্যাদা দেবে।

ইসরায়েল দাবি করে তাদের রাজধানী জেরুজালেম। এর পক্ষে অল্পসংখ্যক দেশ সায় দেয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রায় সব দেশের দূতাবাস রয়েছে স্বীকৃত রাজধানী তেল আবিবে।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। কিন্তু ফিলিস্তিনের দাবি, এটি তাদের তাদের রাজধানী শহর। পূর্ণ রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার পর গাজা উপত্যকা ও পশ্চিম তীর নিয়ে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র পাবে ফিলিস্তিন।

এদিকে স্থানীয় সময় রোববার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির সঙ্গেও প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু। একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন হিলারি।


এ ক্যটাগরির আরো খবর..