× Banner
সর্বশেষ
আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে 

ট্রাক চাপায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে হত্যাঃ পরিবারের দাবি

admin
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

সুমন দত্তঃ মাগুরায় মিনু খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। বুধবার সদর উপজেলার মঘি ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিনু খাতুন (১২)। ওই ট্রাক চালকের নাম জানা যায়নি। মৃত মিনু খাতুন শালিখা উপজেলার সর্বসাংধা গ্রামের শহর আলীর মেয়ে।

মিনু শালিখা উপজেলার সর্বসাংধা গ্রামের শহর আলীর মেয়ে। সে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ভগ্নিপতির বাড়ি থেকে স্থানীয় রাঘবদাইড় মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছিল।

মিনুর বান্ধবী ফাতেমার বরাত দিয়ে ভগ্নিপতি ইউসুফ আলী গণমাধ্যমে জানান, ক’দিন ধরে কামারপাড়া-অড়ুয়াপাড়া সড়ক নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের জন্য ট্রাকে করে বালু আনা হচ্ছে। স্কুলে যাতায়াতের পথে ক’দিন ধরে বালু টানা ট্রাকের এক চালক মিনুকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার বিকেলে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও ট্রাক নিয়ে চালক মিনুকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে চলন্ত ট্রাক থেকে মিনুর চুল ধরে টান দেয় চালক। এসময় সে রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিতকরে বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাকের মালিক ও ঠিকাদারের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের কাছ থেকে ট্রাক চালকের নাম-পরিচয় জেনে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..