× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

ডেস্ক

ট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
পর্যটন বন্ধ করেছে ভারত

ঢাকা, রাজশাহী ও খুলনার পর এবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন।

শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি এএইচসিআই চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে আইভেক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়।

এর আগে গত ১৭ ডিসেম্বর বুধবার বন্ধ করেছে ঢাকার যমুনা ফিউচার পার্কে থাকা ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি–জেএফপি)। আর ১৮ ডিসেম্বর থেকে রাজশাহী ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (আইভ্যাক) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা হাসনাত আবদুল্লার সাম্প্রতিক ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষিতেই এই তলব।

সম্প্রতি এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহ উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য—যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত- ভারতের মানচিত্র থেকে আলাদা করার আহ্বান জানান এবং সেখানে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার কথাও বলেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার।


এ ক্যটাগরির আরো খবর..