টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ বিষয়ে অংশীজন সভা অনুষ্ঠিত

টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ বিষয়ে অংশীজন সভা অনুষ্ঠিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ বিষয়ে অংশীজন সভা আজ ঢাকায় বিটিসিএল এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় অংশীজন প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতামত দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশেষ সহকারী বলেন, প্রস্তাবিত এই অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। তবে অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশে সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, অধ্যাদেশের খসড়া সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের উদ্দেশ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা আছে। জনগণ ও অংশীজনরা আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অধ্যাদেশের খসড়ার ওপর মতামত প্রদান করতে পারবেন। মতামত ই-মেইল: secretary@ptd.gov.bd এবং সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকাতে পাঠানো যাবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ অংশীজনদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।