× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উইকেট নিয়ে চলছে সমালোচনা

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ ওয়ার্ল্ড টি টোয়েন্টির আয়োজক দেশ ভারতের উইকেট নিয়ে চলছে নানা সমালোচনা। সেই সমালোচনাকে আরো উস্কে দিয়েছেন আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

তবে, বিশ্ব আসরে ভারতের সব ভেন্যুর উইকেটগুলো, ব্যাটসম্যান ও বোলার- দু’পক্ষের জন্যই ভারসাম্যপূর্ণ করে প্রস্তুত করার আশ্বাস দিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই কর্মকর্তা।

মুম্বাইয়ে ওয়ার্ল্ড টি টোয়েন্টির সূচী ঘোষণা অনুষ্ঠানে রিচার্ডসন জানান, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলগুলোর জন্যও সহায়ক উইকেট করতে চায় আইসিসি।

আর তাই, আইসিসি কিউরেটররা উইকেট তৈরি করবে বলেও জানান তিনি। সম্প্রতি ভারতের মাটিতে অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের উইকেট পুরো ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচিত হয়।

বিশেষ করে নাগপুর টেস্টের উইকেট নিম্নমানের বলে আখ্যায়িত করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। ২০১৬ সালের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হবে ওয়াল্ড টি-টোয়েন্টি।


এ ক্যটাগরির আরো খবর..