নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও রেলওয়ে স্টেশনের মূল্যবান আসবাবপত্র সরিয়ে নেওয়ার অভিযোগে ফুঁসে উঠছে স্থানীয় এলাকাবাসী।
জানা যায় সাম্প্রতি রেলওয়ে বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা অদৃশ্য কারণে টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অনেক মূল্যবান আসবাবপত্র সরিয়ে নেওয়র চেষ্টা করলে এলাকাবাসী বাধা প্রদান করেন। এবং পরবর্তীতে এই আসবাবপত্র স্থানান্তরিত করার চেষ্টা করলে কঠোর অবস্থানের কথাও স্পষ্ট করেন স্থানীয় নেতারা। টিলাগাঁও ঐক্যবদ্ধ নাগরিক সমাজের কয়েকজন নেতা জানান টিলাগাঁও স্টেশন রক্ষায় প্রয়োজনে বৃহৎ আন্দোলনে যাবেন তারা, এবং ঐতিহ্যবাহী এই স্টেশনে থাকা কোন আসবাবপত্র সরিয়ে নিতে কেউ চেষ্টা করলে বৃহত্তর স্বার্থে ছাড় দেওয়া হবেনা বলেও হুশিয়ারি প্রদান করেন সংগঠনের নেতারা।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্টেশনটি চালুর দাবীতে মানববন্ধন, রেল অবরোধ সহ বিভিন্ন আন্দোলন করে আসছে এলাকাবাসী।





