আজ বৃহস্পতিবার জেনে নিন কি কাজ করলে আপনার ভাগ্য বদলে যাবে

আজ বৃহস্পতিবার জেনে নিন কি কাজ করলে আপনার ভাগ্য বদলে যাবে
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

আজ ১১ মে বৃহস্পতিবারে চন্দ্র ধনু রাশিতে নিজের যাত্রা শেষ করে মকর রাশিতে প্রবেশ করবে। এর পাশাপাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের শেষে উত্তরাষাঢ়া নক্ষত্রের সূচনা হবে। মঙ্গল কর্কট রাশিতে থাকবে, অন্য দিকে মেষ রাশিতে অস্ত বুধের উদয় হওয়ায় মিথুন ও কন্যা রাশির জাতকরা শুভ লাভ অর্জন করতে পারবেন। মকর রাশির জাতকরা নিজের বুদ্ধি ও কৌশলের মাধ্যমে সম্মান লাভ করবেন। বৃহস্পতিবার দিনের শুরুতেই জেনে নিন কি কাজ করলে আপনার ভাগ্য বদলে যাবে। আপনার ভাগ্য বদলে যাবে

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকরা আজ অন্যের সাহায্য করে মানসিক শান্তি লাভ করবেন। বাড়ির বয়স্কদের আশীর্বাদ আপনারে অনুপ্রাণিত করবে। সন্ধ্যা নাগাদ কোনও সদস্য অসুস্থ হতে পারে। আপনারাও কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন। অত্যধিক দৌড়ঝাপ করতে হবে এবং অর্থ ব্য়য়ও হবে। কর্মক্ষেত্রে আপনার পক্ষে কোনও পরিবর্তন সম্ভব। এর ফলে আপনার কর্মকৌশল বৃদ্ধি হবে। তবে তা দেখে সহকর্মীদের মেজাজ খারাপ হতে পারে। এর ফলে নতুন শত্রু উৎপন্ন হবে।

এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

​ বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকরা আজ পরিজনদের সঙ্গে সুখপূর্ণ সময় কাটাবেন। কোনও সুসংবাদ পেতে পারেন। সরকারি চাকরির সঙ্গে জড়িত জাতকরা ধন লাভ করতে পারেন। তাঁদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্ধ্যা নাগাদ অতিথি আগমন হতে পারে। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করার ফলে মান-সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে সিদ্ধান্ত নেবেন, তা কার্যকরী প্রমাণিত হবে। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং ভবিষ্যৎ চিন্তা কমবে।

এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।

​ মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে উচ্চাধিকারিকদের আশীর্বাদ পাবেন। এর ফলে আপনাদের প্রভাব বাড়বে। ব্যস্ততার মাঝে প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন, এর ফলে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। ভাইদের সহযোগিতায় আপনাদের আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে। রাজনীতির সঙ্গে জড়িত জাতকদের লাভ হবে। আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। সন্ধ্যা নাগাদ গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন, না-হলে আঘাত লাগতে পারে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। হলুদ বস্তু দান করুন।

​ কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকরা আজ পারিবারিক সম্পর্কের মাধ্য়মে লাভান্বিত হবেন। আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় অর্থ কোষ বৃদ্ধি পাবে। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন, তা না-হলে অসুস্থত হতে পারেন। প্রেম জীবনে মাধুর্য আসবে। উপহার পেতে পারেন। আয় বৃদ্ধি হবে। সহজেই দৈনিক ব্যয় বের করতে পারবেন। ভবিষ্যৎ চিন্তা কমবে। ব্যবসায়িক পরিকল্পনার গতি বাড়বে এবং মান-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। শ্বশুরবাড়ির তরফে ধন লাভ সম্ভব।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ  আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। হলুদ কাপড়ে কলা গাছের শিকড় বেঁধে গলায় ধারণ করুন।

​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকরা দিনের শুরুতে কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। পরিবারের কোনও সদস্য বা বরিষ্ঠ ব্যক্তির পথপ্রদর্শন আপনাকে সাহায্য করবে। প্রতিযোগিতার ক্ষেত্রে এগিয়ে যাবেন। বন্ধুদের সাহায্যে আটকে থাকা টাকাও ফিরে পেতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে যে প্রচেষ্টা করবেন, তা সকলে বুঝতে পারবেন। প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে এলে আজকের দিনে লাভ হবে। সন্ধ্যাবেলা আপনজনদের সঙ্গে সাক্ষাৎ হবে ও হাসিঠাট্টায় সময় কাটবে।

এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব চালিসা পাঠ করুন।

​ কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা রাশির জাতকরা আজ কাজ ও ব্যবসায় ভাগ্যের সঙ্গ পাওয়ায় সন্তোষজনক লাভ অর্জন করতে পারবেন। বয়স্কদের সেবা ও শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে। দাম্পত্য জীবন সুখে কাটবে। চাকরিজীবীদের ছোটখাটো বিবাদ এড়িয়ে যেতে হবে। তা না-হলে ভবিষ্যতে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দেবেন। সন্তানের বিবাহে আগত বাধা সমাপ্ত হবে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৯৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​ তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা আজ শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা লাভ করবেন। জীবনসঙ্গীর সহযোগিতা ও সাহায্য লাভ করবেন। ব্যবসায় অধিক দৌড়ঝাপের কারণে স্বাস্থ্যে এর প্রতিকূল প্রভাব পড়তে পারে, তাই সতর্ক থাকুন। আত্মীয় বা বন্ধুবান্ধবদের কাছ থেকে উপহার পাবেন। আপনার ব্যক্তিগত স্বার্থও থাকবে। চাকরিজীবী জাতকরা অন্যান্যদের তুলনায় ভালো কাজ করবেন, এর ফলে সম্মানিত হবেন। ভাইদের সঙ্গে চলতে থাকা বিবাদ শেষ হবে। অংশীদারীত্বের ব্যবসার জন্য দিন ভালো।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বাড়ির প্রবেশদ্বারে সামান্য গুড় রেখে দিন।

​ বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকদের সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা বাড়বে। এর ফলে বন্ধু সংখ্যা বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে পুরনো সহকর্মীদের সঙ্গে মতভেদ বাড়বে। তবে বিবেকের উপস্থিতির কারণে পরিস্থিতি গম্ভীর হবে না। পুরনো ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হতে পারে। সন্তানের শিক্ষা সম্পর্কে দৌড়ঝাপ করতে হবে। এর ফলে অবসাদগ্রস্ত থাকবেন। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে দেখা হবে।

এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণু ও কলা গাছের পুজো করুন।

​ ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকদের সাংসারিক সুখ সাধনে বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কর্মচারী বা আত্মীয়ের কারণে অবসাদ বাড়তে পারে। তবে নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন। বিপরীত পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আদালতে কোনও মামলা চলতে থাকলে, তার জন্য অনেক ঘুরতে হবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। তা না-হলে টাকা আটকে যেতে পারে। ব্যবসায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আপনাদের যশ-সম্মান বাড়বে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বৃহস্পতিবার যাঁরা উপবাস করেন, তাঁরা হলুদ রঙের খাবার খান।

​ মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকরা সামাজিক জীবনে নিজের বুদ্ধির পরিচয় পাবেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। ধর্মীয় স্থানে যাত্রার পরিকল্পনা করতে পারেন, তবে তা কার্যকরী হবে না। গাড়ি বিগড়ে যাওয়ায় আপনাদের ব্যয় বাড়বে। তাই সতর্ক হন। সামাজিক ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। তবে পরিবারে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। বাড়ির কাছে গাফিলতি করার ফলে পরিবারে অশান্তি ছড়াতে পারে। উপযোগী বস্তুতে অর্থ ব্যয় করুন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। আটার মধ্যে ছোলার ডাল, গুড় ও হলুদ মিশিয়ে গোরুকে খাওয়ান।

​ কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকরা বন্ধুদের কাছ থেকে হতাশার মুখোমুখি হতে পারেন। সরকারি চাকরিজীবীদের ওপর চাপ বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অনুকূল লাভের ফলে সুখ বৃদ্ধি হবে। কোনও সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পূর্বে সে সম্পর্কে ভালো ভাবে যাচাই করে নিন। ব্যবসা পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে দিন অনুকূল। শ্বশুরবাড়ির সঙ্গে মতভেদ সমাপ্ত হবে। পাড়ায় বিবাদে জড়াতে পারেন।

এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ ৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকরা আজ পছন্দমতো সাফল্য লাভ করতে পারেন। তাই পুরো হতে পারে এমন কাজই করুন। নতুন কাজে মা-বাবার পরামর্শ কার্যকরী প্রমাণিত হবে। যাত্রা সম্পন্ন হতে পারে। ব্যবসায়ে উন্নতি দেখে আনন্দিত হবেন। দাম্পত্য জীবনে আনন্দ অনুভব করবেন। যোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগত বাধা দূর হবে। শিক্ষকদের সাহায্য প্রয়োজন হবে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছের তলায় পাঁচটি প্রদীপ জ্বালান।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্য বদলে যাবেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনামকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।