আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শান্তিনগর হতে ৫০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা থানা পুলিশ।
সোমবার রাত ২/৪৫ শ্রী শ্যামল কুমার রায় (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও থানার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ,এর নেতৃত্বে ঠাকুরগাঁও সদর শান্তিনগর লাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী শ্রী শ্যামল কে গ্রেফতার করে তার শরীর তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা তার নিউজ শয়ন ঘর হতে উদ্ধার করে। মৃতঃ নিমাই চাঁদ রায়য়ের ছেলে।
থানার পুলিশ জানান সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় অভিযোগ রয়েছে।
মামলা গুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


