× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

টিলাগাঁওয়ে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, টিলাগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ও টিলাগাঁও আওয়ামী যুবলীগের সহযোগীতায় টিলাগাঁও ইউ.পি জনমিলন কেন্দ্রে ৪ঠা ফেব্রুয়ারী রোজ শনিবার শীতবস্ত্র অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

টিলাগাঁও স্বেচ্ছা-সেবকলীগের সভাপতি মোঃ হায়দর আলীর সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানের ব্যবস্থাপক বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমদ, আমন্ত্রিত অতিথি ছিলেন টিলাগাঁও ইউ.পি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক,  এছাড়া বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস সালাম চৌধুরী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছা-সেবকলীগের সাবেক আহব্বায়ক অজয় দাস, সাবেক যুগ্ন  আহব্বায়ক হোসেন মনসুর আহমদ, টিলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের (একাংশ) সভাপতি ইউ.পি সদস্য আব্দুল মালিক ফজলু, সাধারন সম্পাদক সেলিম আহমদ, সাবেক ছাত্রনেতা ডাঃ মোঃ খুরশেদ আলম, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তপন দত্ত, টিলাগাঁও যুবলীগের সভাপতি মোঃ  ইসলাম উদ্দিন, সহ-সভাপতি মোঃ মাসুম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান মামুন প্রমূখ।

অনুষ্ঠানে প্রায় শতাধিক গরিব-দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..