× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

টিএসএস কমলগঞ্জ উপজেলা শাখার শপথ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
টিএসএস কমলগঞ্জ শপথ

জগদীশ দাশ, মৌলভীবাজার প্রতিনিধিঃ  দেশের প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সনাতনী ধর্মীয় সামাজিক সংগঠন তরুন সনাতনী সংঘ(টি.এস.এস)কমলগঞ্জ শাখা কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ই আগষ্ট শুক্রবার দুপুরে উপজেলার ভানুগাছ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

আগামী দুই বছরের জন্য তরুন সনাতনী সংঘ(টি.এস.এস)কমলগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির এ অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি শ্রী দীপু কর্মকার, বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার  সাধারন সম্পাদক শ্রী জগদীশ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী পবলু দত্ত জয় ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির কার্যকরী উপদেষ্টা শ্রী অপু রায় পার্থ, সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সমন্বয়কারী সূর্য মালাকার শিপন ও কমলগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে গীতা শিক্ষাকেন্দ্রের প্রতিষ্টাতা শ্রী সমর পাল রিপন।

অনুষ্টানের শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে কমলগঞ্জ উপজেলা সদরে সংগঠনের নতুন অফিসের আনুষ্টানিক উদ্ভোধন করেন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি  শ্রী বিশ্বজিৎ রায়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু । এ সময় তিনি  নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের পর তাদের পরিচালিত বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শ্রী ঝলক রঞ্জন দাশ, সহঃ সাধারন সম্পাদক সাগর দেবনাথ, সন্তোষ মালাকার ও মাধবপুর ইউনিয়ন কমিটির সভাপতি শ্রী রবি মুন্ডা প্রমুখ ।

অনুষ্টানে কমলগঞ্জে বৈদিক শিক্ষাকেন্দ্র গীতাস্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করায় সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সম্মনয়কারী সূর্য মালাকার শিপনকে ও কমলগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে গীতা শিক্ষাকেন্দ্রের প্রতিষ্টাতা শ্রী সমর পাল রিপন কে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্টান শেষে সকলের মধ্যে কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..