× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

টাম্পাকো দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

admin
হালনাগাদ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে আহত আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো ১১ জন গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান  একথা জানান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসেন আহমেদ রাসেল (২৬)।

নিহত রাসেল সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে। দুর্ঘটনার দিন গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আর তাঁর জ্ঞান ফেরেনি বলে জানান মো. মাহবুবুর রহমান। তিনি জানান, রাসেলের শরীরের ৭০ শতাংশের বেশি দগ্ধ হয়েছিল। গত রাতেই স্বজনরা তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান। এ সময় তাঁর বাবার হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

গত ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে গ্যাস সঞ্চালন লাইনে অগ্নিবিস্ফোরণের ঘটনায় টাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়।  দুর্ঘটনার ১২তম দিনে আজো ওই কারখানায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর কর্মীরা।

টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। কারখানার মালিকসহ আটজনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন নিহত শ্রমিক জুয়েলের বাবা আবদুল কাদের। পরে গত শনিবার রাতে কারখানার মালিকসহ ১০ জনকে আসামি করে দ্বিতীয় মামলাটি দায়ের করে টঙ্গী থানা পুলিশ। এ মামলার বাদী হয়েছেন টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার।


এ ক্যটাগরির আরো খবর..