× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন চমকপ্রদ সব সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না – সমাজকল্যাণ মন্ত্রী সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

টানা দ্বিতীয় জয় কুমিল্লার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বরিশাল বুলসের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে  পায় কুমিল্লা। বুধবারের দ্বিতীয় ম্যাচে এই জয়ের ফলে টানা দ্বিতীয় জয় পেলো মাশরাফির দল। এর আগের দিন চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিলো কুমিল্লা।

এদিন বরিশাল বুলসের দেয়া ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে কুমিল্লা ভিক্টোয়ান্স। দলের পক্ষে ইমরুল কায়েস ১৩, মাহমুদুল হাসান ৩১, মারলন স্যামুয়েলস ২৩* ও শুভাগত হোম ১২* রান করেন।

বরিশাল বুলসের পক্ষে আল-আমিন হোসেন ১টি ও কেভিন কুপার ১টি করে উইকেট নেন। ইনিংসের চতুর্থ ওভারে আল-আমিনের বল তুলে মারতে গিয়ে সাব্বিরের হাতে ক্যাচে পরিণত হন ইমরুল কায়েস। আর ১৩ম ওভারে অপর ওপেনার মাহমুদুল হাসানকে ফেরান কেভিন কুপার। মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ধরা পড়ে ফেরেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে বরিশাল বুলস। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন কেভিন কুপার। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে নুয়ান কুলাসেকারা ৩টি, আশার জাইদি ৩টি, আবু হায়দার ২টি ও সুনিল নারিন ১টি করে উইকেট নেন।

মাশরাফিরা তিনটি ম্যাচ খেলে দুইটিতে জিতেছে। অপরদিকে, বরিশাল বুলসও তিনটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে।


এ ক্যটাগরির আরো খবর..