টাঙ্গাইলে বাসচাপায় নিহত ৩

বিশেষ প্রতিবেদকঃ টাঙ্গাইলে বাসের নিচে চাপা পরে মোটরসাইকেলের ৩ আরোহী্ নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ৩ টার দিকে কালিহাতীর  সল্লা এলাকার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা সবাই কিশোর বয়সী। মোশারফ হোসেন জানান, ওই কিশোররা মোটরসাইকেলযোগে টাঙ্গাইল যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।