মধুখালী প্রতিনিধিঃ মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার মধুমতি নদীতে ঈদের দিনে নৌকা ভ্রমণে এসে বজ্রপাতে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। জানা যায়, গত শনিবার ঈদের দিনে মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের ১০ জনের এক যুবক দল মধুমতি নদীতে ঈদের দিনে নৌকা ভ্রমনে আসে।
বিকাল ৪.০০ টার দিকে আকাশে প্রচন্ড মেঘ ও বৃষ্টিপাত হয়, ফলে আকাশের বজ্রপাতে নৌকার উপরে থাকা ৩ জন যুবক নদীতে পরে যায়। এদের মধ্যে ২ জন নিহত ও ১ জন আহত হয়। আহত অবস্থায় এক জনকে উদ্বার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয় এবং বাকি ২ জন পাওয়া যায়নি। সাধারণ জনতা অনেক খোজা-খুঁজির পর নদীতে বেড় জাল দিয়ে তাদের ২ জনের মরা দেহ সালামতপুর ঘাট থেকে উদ্বার করা হয়।
এরা হলেন ১। মোঃ শরিফ (১৭) পিং- মোঃ মিন্টু ২। মোঃ রমজান আলী (১৭), পিং- খবির বিশ্বাস এদের ২ জনের বাড়ি মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামে। পরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেলে ঈদের আনন্দের পরির্বতে ঐ গ্রামে ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে বাবুখালী ইউনিয়ন চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী ঘটনাটি শুনে দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের সকলের শান্তনা দেন।


