× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

প্রদীপকুমারসাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

গ্রাম পুলিশের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
money

নওগাঁর সাপাহারে নিজ মোবাইল নম্বর ব্যবহার করে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে।

এ ঘটনায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছে উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ও শিরন্টি ইউনিয়ন পরিষদের আওতাধীন বয়স্ক ভাতা উপকারভোগী মোছা: চেন বেগমের ছেলে মো:শফিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানাযায়, গত দুইবছর আগে উপজেলার গোপালপুর গ্রামের মৃতআব্দুস সাত্তারের স্ত্রী মোছা: চেন বেগম বয়স্ক ভাতার জন্য আবেদন করে। উক্ত আবেদনে উপকারভোগীর মোবাইল নম্বরের পরিবর্তে ৬ নংশিরন্টি ইউনিয়ন পরিষদের ১ নংওয়ার্ড এর গ্রাম পুলিশ আনারুল ইসলাম তার নিজ মোবাইল নম্বর (০১৭৩৮২৪১০৪০) দিয়ে দেয়।
পরবর্তীতে ওই গ্রামপুলিশের কাছে টাকা আসছে কিনা খোঁজ নিতে থাকেন চেন বেগম। কিন্তু চতুর গ্রামপুলিশ আনারুল ইসলাম কোন টাকা আসেনি বলে তাকে জানিয়ে দেয়।

বিষয়টি নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসে যোগাযোগ করে চেন বেগমের ছেলে শরিফুল জানতে পারে তার মায়ের নামে গ্রাম পুলিশ আনারুলের মোবাইল নম্বর দিয়ে এপর্যন্ত ৫ হাজার টাকা তোলা হয়েছে। শরিফুল অভিযোগে  দাবী করেন উক্ত ৫ হাজার টাকা গ্রাম পুলিশ আনারুল ইসলাম আত্মসাৎ করে আসছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানায় চেন বেগমের ছেলে শরিফুল ইসলাম।

অভিযুক্ত গ্রাম পুলিশ আনারুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। যখন আমার নম্বরে টাকা আসে মেম্বার যাকে দিতে বলে আমি তাকে টাকা দিয়ে আসি। মেম্বারের কথা মত এ পর্যন্ত কুলসুম নামে একজন কেচার বারে ৩ হাজার টাকা তুলে দিয়েছি। এবারে দেড় হাজার টাকা তুলে চেন বেগমকে দিয়েছি। ৩ হাজার টাকার কোন হিসাব পাচ্ছিনা। ঘটনাটি চেয়ারম্যান, মেম্বার সবাই জানেন।

এ ব্যাপারে মঙ্গলবার দুপুর ১২টায় শিরন্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহানউদ্দীন এর সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি গতকাল দুপুরে লোক মুখে আমি জানলাম, তিনি আরো জানান ঘটনাটি আমার নির্বাচনী সময়ের আমলে নয়, আগের চেয়ারম্যান আব্দুল বাকী’র আমলের তালিকার ঘটনা আর এ বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ ও করেনি।
এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের সরকারি ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। জানা যায়, একটি প্রশিক্ষণ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন ভারতে অবস্থান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..