বাবাকে কুপিয়ে আহত করলেন ছেলে

রাজবাড়ী সংবাদদাতাঃ  জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামে আজ শুক্রবার সকালে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় বটি দিয়ে বাবাকে কুপিয়েছে ছেলে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার হলুদবাড়ীয়া গ্রামের হাসান আলী শেখের ছেলে শহিদুল ইসলাম (৬৫) জানান, দীর্ঘদিন যাবৎ তার ছেলে রজব শেখ (৩২) গাঁজা সেবন করে আসছিল। তাকে গাঁজা সেবন করতে নিষেধ করা হলেও সে বেপরোয়া হয়ে ওঠে। একমাস আগে তাকে সংসার পৃথক করে দেওয়া হয়। এখন বাড়িতেই গাঁজার আসর বসিয়ে আসছে।

আজ শুক্রবার সকালে বাড়িতে গাঁজার আসর বসালে তার প্রতিবাদ করলে ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।