× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সবুজ দলের টাইট বোলিংয়ে ধরাশায়ী লাল দল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
টাইট বোলিংয়ে ধরাশায়ী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ”সুখে দুঃখে মাষ্টারপাড়া” ফেসবুক গ্রুপের পক্ষ থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে লাল আর সবুজ দলের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আজ সোমবার বিকালে খেলায় জুয়েল রানার নেতৃত্বাধীন সবুজ দল তারকা সমৃদ্ধ রাজু আহম্মেদের নেতৃত্বাধীন লাল দলকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফয়লা (মাষ্টারপাড়ার) চৌধুরী মিনি স্টেডিয়ামে নিরাপদ দুরত্ব বজায় রেখে সটপিচের এ খেলায় টচে জিতে সবুজ দলের অধিনায়ক জুয়েল রানা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাট করতে নামে রাজু আহম্মেদের লাল দল।

শুরুতেই সবুজ দলের বোলারদের সাড়াশি আক্রমনে চরম ব্যাটিং বিপর্যয়ে মধ্যে পড়ে লাল দল। সর্বশেষ তারা ২০ ওভার ব্যাট করে মাত্র ৩৬ রান করতে সক্ষম হয়। পরে ৩৭ রানের মামলি স্কোর অতিক্রম করতে সবুজ দলকে কোন বেগ পেতে হয়নি।

তারা মাত্র ১৩ ওভার ৩ বল মোকাবেলা করে ৫ উইকেট হাতে রেখেই হেসে খেলে জয়ের লক্ষে পৌছে যায়। সর্বোচ্চ রানের সুবাদে বিজয়ী দলের সেলিম রেজা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। খেলাটি পরিচালনা করেন সুখে দুঃখে মাষ্টার পাড়া গ্রুপের প্রধান উপদেষ্টা সাংবাদিক সাবজাল হোসেন।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, গ্রুপের উপদেষ্টা ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রভাষক মুসা করিম, সাংবাদিক হাবিব ওসমান, শিক্ষক আবু তাহের টিটো, মডারেটর রাজু আহম্মেদ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..