× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

টর্নেডোতে ২০ গ্রাম লন্ডভন্ড, ৩ শতাধিক ঘর বাড়ী বিধ্বস্ত, ট্রলার ডুবিতে মহিলার মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)ঃ পাইকগাছায় টর্নেডোর কবলে পড়ে ট্রলার ডুবিতে সীমা রাণী মন্ডল (৩০) নামে এক মহিলার করুণ মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে দম্পতি আহত সহ ২০ গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে টর্নেডো দেলুটি ইউনিয়নে আঘাত হানলে প্রাণহানী সহ ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটে। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান দুপুর আড়াইটার দিকে হঠাৎ টর্নেডো আঘাত হানে, এ সময় গেওয়াবুনিয়া এলাকা থেকে ১৫/২০ জনের যাত্রীবাহী একটি ট্রলার বারোহাড়িয়ার দিকে যাওয়ার সময় ভদ্রা নদীর বারোহাড়িয়া সমিল সংলগ্ন এলাকায় টর্নেডোর কবলে পড়ে ডুবে যায়, এ সময় শশী মন্ডল নামে আট বছরের শিশু সন্তান কে বাঁচাতে গিয়ে সীমা রাণী মন্ডল নামে এক মহিলার করুণ মৃত্যু হয়। সীমা গেওয়াবুনিয়া গ্রামের সুমন মন্ডলের স্ত্রী।

এ ঘটনায় এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে। এছাড়া এসময় চিংড়ি ঘেরের বাসায় আশ্রয় নেয়া অবস্থায় বজ্রপাতে দেলুটি গ্রামের সামাদ সানার ছেলে সোবহান সানা (৩০) ও তার স্ত্রী পারভীন আক্তার গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হতাহতের পাশাপাশি টর্নেডোর আঘাতে দেলুটি ইউনিয়নের, গেওয়াবুনিয়া, দিঘলিয়া, মধুখালী, যখারউলা, জিরবুনিয়া, দেলুটি, দারুণ মল্লিক, নোয়াই, হরিণ খোলা, কালিনগর, দুর্গাপুর, বিগরদানা, ফুলবাড়ি, তেলিখালী, গোপিপাগলা, হাটবাড়ী, সৈয়দখালী সহ কমপক্ষে ২০ টি গ্রামের তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি এবং দারুণ মল্লিক মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..