× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

বিয়েতে টমেটো দিয়ে গহনা পরে সেজেছে নববধু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

সকল জিনিসপত্রের দাম ভীষণভাবে বেড়ে গিয়েছে। আর সেই কারনে সোনার গয়নার বদলে টম্যাটোর গয়না পরে বিয়ে করলেন নববধু।

সম্প্রতি পাকিস্তানের করাচিতে এঘটনা ঘটে। পাকিস্তানের এক সাংবাদিক নালিয়া ইনায়াতের শেয়ার করা একটি ভিডিও থেকে দেখা গিয়েছে ওই নববধূ বিয়েতে পরেছেন টম্যাটোর গয়না।

জানা গিয়েছে এই মুহূর্তে করাচিতে টম্যাটোর দাম ৩০০ টাকা প্রতি কেজিতে। আর এই ভীষণ দামের ফলে ভুক্তভোগী হচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। এই নতুন পদক্ষেপের ফলে বিষয়টি যাতে নজরে আসে সেই চেষ্টাই করেছেন ওই নববধূ।

বিয়ে বাড়িতে নব বধূর গায়ে গয়না তার সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। এছাড়াও নতুন কনেকে গয়না দিয়ে আশীর্বাদ করার চল বহুদিনের। গয়না বলতে সাধারণ ভাবে বোঝানো হয় সোনার গয়না। কিন্তু সোনার জায়গায় যদি গয়নাগুলি টম্যাটোর হয় তাহলে একটু অবাক হতে হয়।

টোম্যাটোর চুরি, হার থেকে শুরু করে সম্পূর্ণ গয়নাগাটি টম্যাটোর। আর সেটি হয়ে দাঁড়িয়েছে আলোচনার বিষয়। কেননা ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরে ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ তাতে কমেন্ট করেছেন এক নতুন ধরণের প্রচেষ্টা। পাকিস্তানের বাজারের এই অগ্নিমূল্যের পরিস্থিতির বিষয়টি যাতে সকলের নজরে আসে সেই কারণে কাজ তিনি করেছেন বলে মনে করছেন অনেকে।

ওই নববধূ জানিয়েছেন, কেবলমাত্র টম্যাটোর নয় প্রায় সকল জিনিসপত্রের দাম ভীষণভাবে বেড়ে গিয়েছে। আর সেই কারনে সোনার গয়নার বদলে টম্যাটোর গয়না পরবেন বলে ঠিক করেছেন। এই ভিডিওটি আপলোড হওয়ার পরে ৩২ হাজার ভিউ হয়েছে আর ৩ হাজার লাইক পড়েছে। অর্থাৎ ইন্টারনেট জগৎ প্রায় অবাক হয়ে গিয়েছে এই নববধূর কার্যকলাপে।


এ ক্যটাগরির আরো খবর..