× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

টঙ্গীতে কারখানায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৩১

admin
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানার চারতলা থেকে আরো দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার সকালে এ দুটি মৃতদেহ উদ্ধারের মধ্য দিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এ দিন সকালেও কারখানার পূর্ব পাশের ভবনের আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। গতকাল থেকে আগুন নিয়ন্ত্রণে থাকলেও আগুনের কালো ধোঁয়ার কুণ্ডলী এখনো দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে কালো ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কারখানার দক্ষিণ পাশের ছয়তলা ভবনের চারতলা থেকে সকাল পৌনে ৭টার দিকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে গত রাতে সেনাবাহিনীর ১২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজমের নেতৃত্বে এক প্লাটুন সেনা সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল পর্যবেক্ষণের পর প্রস্তুতি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আজ থেকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেবেন।

শনিবার সকাল ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকার ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানার নিচতলায় বিস্ফোরণের পর আগুন লাগে।


এ ক্যটাগরির আরো খবর..