× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে -ভূমিমন্ত্রী তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে

ঝড়-টর্নেডোর কারণে যুক্তরাষ্ট্রে নিহত ৪৩

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: কমপক্ষে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে ক্রিস্টমাসের ছুটিকালীন ঝড় ও টর্নেডোতে। দেশটির দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও মধ্য পশ্চিমে রোববার এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।

খারাপ আবহাওয়ার কারণে মিসৌরি ও নিউ মেক্সিকোর গভর্নর অঙ্গরাজ্য দুটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঝড়ের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মিসৌরি ও ইলিনয় অঙ্গরাজ্যে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মিসৌরির গভর্নর জে নিক্সন জানান, ‍উদ্ধারকর্মীরা বহু বাসিন্দাকে তাদের বাড়ি থেকে ও পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। ঝড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বহু রাস্তা বন্ধ ঘোষণা করা হয়েছে। ইলিনয়ের পাটোকায় তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও দুই শিশু গাড়িতে করে যাওয়ার সময় বন্যার প্রবল স্রোতে ভেসে যেতে দেখা যায়।

টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে টর্নেডোতে কমপক্সে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় ওই স্থানে প্রায় ২০০ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়। গারল্যান্ড সিটিতে টর্নেডোতে প্রায় আটজনের মৃত্যু হয়। এ সময় প্রায় ৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া, অন্যান্য স্থানে ঝড় ও টর্নেডোতে আরো আটজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

তথ্যসূত্র : রয়টার্স


এ ক্যটাগরির আরো খবর..