× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ঢাকার ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ হবে -দুর্যোগ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
enamur rahman

রাজধানী ঢাকার ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যে সুপারিশ করেছে তা বাস্তবায়নে সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ করা হবে। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. মো. এনামুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেট নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জরিপ করে যে সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ করা হবে। এখন ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে। উন্নত বিশ্বেও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। হতাশ হওয়ার কিছু নেই। উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সক্ষমতাও বাড়ছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গববাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সহায়তায় ছয় ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট ও ৭২২ জন ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভানোর কাজ করেছে।

তিনি আরও বলেন, বিশ্ব মন্দা ও আর্থিক সংকটের মধ্যেও দেশের মানুষের সামর্থ্য বেড়েছে। এটা আমাকে আনন্দ দিয়েছে। এবার ঈদের জামাতের পর কোলাকুলির দীর্ঘ লাইন ছিল। এতো লম্বা লাইন আগে কখনও দেখিনি। বোঝা গেলো এবার সবার মনে আনন্দ আছে।


এ ক্যটাগরির আরো খবর..