× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ঝিনাইদহ-৪ আসনে জনগনের ভোটে নৌকার জয় নিশ্চিত করতে হবে: এমপি আনার

admin
হালনাগাদ: সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ‘শেখ হাসিনার নির্দেশ, জেতাও নৌকা, বাঁচাও দেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনে নৌকা মার্কার নির্বাচনী আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার সারাদিন গণসংযোগের পাশাপাশি কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের মনোহরপুর বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেন নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাংসদ আনোয়ারুল আজীম আনার।

এ সময় শুভেচ্ছা বক্তব্যে এমপি আনার বলেন, ঝিনাইদহ-৪ আসনে ভোট বিপ্লবের মাধ্যমে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। এই আসনের প্রতিটি ইউনিয়নের হাটবাজার, পাড়ামহল্লা, এমনকি প্রত্যেক বাড়িতে নৌকার গণজোয়ার সৃষ্টি করতে হবে। নেতাকর্মীদের প্রতিদিন ভোটারদের দোরগোড়ায় গিয়ে ভোট চাইতে হবে। দেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে নৌকার কোনো বিকল্প নেই।

শিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরীর সভাপতিত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেনের সঞ্চলনায় নৌকার অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, মোচিক সমবায় সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল, আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মন্টু, যুবলীগের সিনিয়র সভাপতি শিবলী নোমানী, নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এর সিইও এমদাদুল হক সোহাগ প্রমূখ।

অনুষ্ঠান শেষে, নৌকার প্রার্থী সাংসদ আনারসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থকেরা উপস্থিত জনগনের মধ্যে লিফলেট বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..