× Banner
সর্বশেষ
মৃত দাতার জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্ম দিলেন এক নারী ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু ১২০টি এয়ারবাস কিনবে চীন, জানালেন জার্মান চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন – শিক্ষামন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই – বাণিজ্যমন্ত্রী নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনো বিকাশমান – বাণিজ্যমন্ত্রী

ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে ভায়ের হাতে ভাই খুন

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আপন চাচাতো ভাই হাবিবুর রহমানের হাতে ভাই তরিকুল ইসলাম খুন হয়েছে ।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে উপজেলা ভায়না ইউনিয়নের হরিয়ারঘাট গ্রামে, এলাকাবাসী ও  মৃতের পরিবার জানায় , সকাল আনুমানিক ৯ টার সময়  বাশ ঝাড়ে বাশের আগা কাটাকে কেন্দ্র করে আপন দুই ভাই জামির খাঁ এর পুত্র তরিকুল ইসলাম ও মকবুল খাঁ এর পুত্র  হাবিবুরের  মধ্যে গোলযোগ হয়। গোলোযোগের  এক পর্যায়ে  হাবিবুর লাঠি দিয়ে তরিকুলকে আঘাৎ করলে সে আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে।  ঘটনার সাথে সাথে পরিবারের লোকজন আহত তরিকুলকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে আলামপূর নামক স্থানে পৌছালে তরিকুল মৃত্যুর মুখে ঢলে পড়ে ।
খবর পাওয়া মাত্র থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান  ঘটনা স্থলে  ছুটে যান এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  জেলা শহরে প্রেরণ করেণ ,  তিনি জানান আসামী কে ধরতে এস আই আলমগীর হোসেন  এর নেতৃত্বে পুলিশি অভিযান চলছে  ।


এ ক্যটাগরির আরো খবর..