× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  বিভিন্ন দাবিতে ছাত্র আন্দোলনের মুখে অচল ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষানা করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজ কর্র্তৃপক্ষ জানায়, এ কলেজের শিক্ষার্থীরা কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের একটি ফ্যাকাল্টি ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল। এ তারা এ দাবিতে আন্দোলনও করে।

প্রাণী সম্পদ অধিদপ্তরের উর্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে শিক্ষার্থীদের আশ^স্ত করে। কিন্তু দাবি বাস্তবায়ন করেনি। এর প্রেক্ষিতে ছাত্রছাত্রীরা ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন করে আন্দোলন শুরু করে। কলেজ প্রশাসনকে অচল করে দেয়। প্রধান গেট ও অফিসে অফিসে তালা লাগিয়ে দেয়।

ছাত্রদের মধ্যে মারামারিতে আহতের ঘঠনাও ঘটেছে। এ কারনে কলেজ কর্তৃপক্ষ শুক্রবার সকালে কলেজটি অনির্দিষ্ট কালে জন্য বন্ধ ঘোষনা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ বলেন, ছাত্রদের আন্দোলন সহিংস হয়ে উঠেছিল। তারা কলেজের অফিস, ক্লাশরুম, প্রধান গেট, ল্যাবরেটরিতে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষকদের হুমকি দেয়। কলেজটি অচল হয়ে পড়ে। প্রশাসনের সাথে পরামর্শ করে শিক্ষক পরিষদের মিটিংয়ের সিন্ধান্ত মোতাবেক কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..