× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

ঝিনাইদহ সদর থানা পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও মহড়া

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সদর থানার আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক শেখ এর নেতৃত্বে থানা চত্বর থেকে মোটর সাইকেল র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের ব্যাপারীপাড়া, আরাপপুর, কালিকাপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, বাস টার্মিনাল, বাইপাসসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র‌্যালিতে সদর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ওসি এমদাদুল হক জানান, মাদক সেবনকারী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঝিনাইদ জেলা পুলিশ। মাদক নিয়ন্ত্রণ করতে প্রতিদিন চালানো হচ্ছে ঝটিকা অভিযান।

যার অংশ হিসেবে শনিবার মোটরসাইকেল মহড়া প্রদর্শন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..