ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম সাময়িক বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬ জুন’২০১৬ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রবিবার স্থানীয় সরকারমন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব  ড.  জুলিয়া  মঈন   স্বাক্ষরিত(স্মারক   নং-৪৬.০৪৬.০২৭.০০.০০.১৫১.২০১৫-৮৪৭/১(১৫)   প্রজ্ঞাপনে   এতথ্য জানা গেছে।স্থানীয়   সরকার   মন্ত্রণালয়ের   প্রজ্ঞাপনে   জানা   যায়,   ঝিনাইদহ   সদরউপজেলা   পরিষদ   চেয়ারম্যান   আব্দুল   আলিমে   বিরুদ্ধে   দায়েরকৃতদুইটি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ায়, তারদ্বারা   উপজেলা   পরিষদের   ক্ষমতা   প্রয়োগ   জনস্বার্থের   পরিপন্থি।   এইমর্মে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮{উপজেলা পরিষদ(সংশোধন) আইন,২০১১  দ্বারা  সংশোধিত}  এর ১৩খ ধারা অনুসারে  ঝিনাইদহ সদরউপজেলা   পরিষদ   চেয়ারম্যান   আব্দুল   আলিমকে   সাময়িক   বরখাস্ত   করাহয়েছে।ঝিনাইদহ   স্থানীয়   সরকার   মন্ত্রণালয়ের   উপ-পরিচালক   আবু   ইউসুফমোঃ রেজাউর রহমান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।