বরিশালের গৌরনদীতে সারা দেশের ন্যায় আজ রবিবার সকাল ৮থেকে রাত ৮ পর্যন্ত সকল হোমিওপ্যাথিক চিকিৎসক ও চেম্বারে কর্মবিরতি কর্মসূচি পালন করে।
বরিশাল হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি ডাঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক ডাঃ কে এম সাঈদ মাহমুদ জানান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গেজেট আকারে প্রকাশিত ১৯৮৩ সালের হোমিওপ্যাথিক প্র্যাকটিসনার্স অর্ডিন্যান্স এর আলোকে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক নিবন্ধিত ডি এইচ এম এস ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বি এইচ এম এস চিকিৎসকদের বিভিন্ন সংস্থা কর্তৃক হেয়রানি করার প্রতিবাদে গত ২৪ শে আগস্ট বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড অনুষ্ঠিত সকল হোমিও সংগঠনের যৌথ সিদ্ধান্ত মোতাবেক মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণসহ ২৭ ও ২৮ আগস্ট দেশের সফল হোমিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি এবং ২৮শে আগস্ট দেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসা প্রতিষ্ঠান একযোগে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
হোমিওপ্যাথিক চিকিৎসকরা আরো জানায় দেশের অনন্য চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে দ্রুত আরোগ্য লাভ করে সুস্থ জীবনে যাপন করে। যে সকল রোগ আরোগ্য লাভ করা সম্ভব না -সেই সমস্ত রোগও একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই তারা হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানি বন্ধের জন্য আহ্বান জানান।


