ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশী হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে গ্রামবাসীর সড়ক অবরোধ ও ঝাঁটা মিছিল ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন দারোগা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২ নভেম্বর’২০১৭:   পুলিশি হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর গ্রামবাসী ঝাঁটা মিছিল করেছে। বুধবার রাত ৯ টার দিকে তারা ঝাঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে ও আধাঘন্টা ব্যাপী কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক অবরোধ করে রাখে।

কাশীপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী চালিতা বেগম, সাইদুল ইসলাম স্ত্রী শিউলি বেগম, মিন্টু মিয়ার স্ত্রী চেয়ারী খাতুনসহ একাধিক ব্যক্তি জানায়, পুলিশ প্রায়ই তাদের গ্রামে সাদা পোশাকে এসে যার তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েজন জানান, থানার এসআই কওসার আলম প্রায় রাতেই সাদা পোশাকে এসে তাদের বিভিন্ন ভাবে হয়রানী করে থাকে। বুধবার রাত ৯ টার দিকে কাশিপুর গ্রামের শুকুর আলীর বাড়িতে প্রবেশ করে। এ সময় গৃহবধূ চালিতা বেগম তার বাড়িতে আসার কারন জানতে চাইলে ওই দারোগা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বিষয়টি তিনি গ্রামবাসীকে জানালে গ্রামের শতাধিক নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে দারোগা কওসার আলম কে ধাওয়া করে। এ সময় দারোগা মটর সাইকেলের হেড লাইট বন্ধ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কোটচাঁদপুরের দিকে চলে যান।

এরপর গ্রামের অসংখ্য নারী-পুরুষ জড়ে হয়ে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক অবরোধসহ ঝাঁটা মিছিল করে। সে সময় তারা পুলিশের অত্যাচার নির্যাতন বন্ধ কর, করতে হবে বলে স্লোগান দেয় এবং বিক্ষোভ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই কওসার আলম বলেন, তিনি সেখানে যাননি। ঘটনা সম্পর্কেও তিনি কিছুই জানেন না। তাকে কেউ ধাওয়াও করেনি।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, ঘটনা কতটুকু কি তা জানিনা। তবে সেখানে পুলিশ পাঠিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।