× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঝিনাইদহ সদর উপজেলাকে উন্নয়নের মডেল বানাতে চান যুবলীগ নেতা নূর-এ-আলম বিপ্লব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  উন্নয়নের অগ্রযাত্রায় আধুনিক সদর উপজেলা গড়তে চান ঝিনাইদহের সংগ্রামী যুবলীগ নেতা নূর-এ-আলম বিপ্লব । আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে তৃণমূল পর্যায়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের কাছে দোয়া-আশীর্বাদ ও সমর্থন কামনায় মাঠে নেমেছেন।

নূর-এ-আলম বিপ্লব ১৯৮৬ সালে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। ১৯৮৮ সালে ঝিনাইদহ শহর ছাত্রলীগের সদস্যপদ লাভ করেন। ১৯৯৫ সালে জেলা যুবলীগের সদস্য এবং ২০১৪ সালে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক নির্বাচিত হয়ে ২০১৮ সাল পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ১৯৯০ সালে যুবদল নেতা ফরহাদ হোসেন হত্যার মিথ্যা মামলায় ৯ মাস কারভোগ করেন। ২০০১ সাল যুবদল নেতা মসলেম হত্যার মিথ্যা মামলা মাথায় নিয়ে বাড়ি ছাড়া ছিলেন দীর্ঘদিন। ২০০৩ সালে বিএনপি-জামায়াত সরকারের ষড়যন্ত্রে ফকির হত্যা মামলায় গ্রেফতার হয়ে ৩ মাস কারাবরণ করেন।সদর

উপজেলার সুবিধা বঞ্চিত হত দরিদ্র সাধারণ মানুষের কল্যাণে উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে চান।

তিনি জনগণের সেবক হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চান। আসন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণের লক্ষে ইতিমধ্যে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের কাছে দোয়া-আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন। নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

নূর-এ-আলম বিপ্লব বলেন, আগামী উপজেলা নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে উপজেলার সার্বিক উন্নয়নের মধ্যদিয়ে একটি মডেল উপজেলা উপহার দেওয়া হবে।

তিনি আরো বলেন, তরুন প্রজন্মই পারবে বিজয় ছিনিয়ে আনতে। উপজেলার সর্বস্তরের জনগণের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়লাভ করবো আশাকরি। আমি নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে পুরো উপজেলাবাসিকে নিয়ে এক যোগে মডেল উপজেলা গড়ার চেষ্টা করব।


এ ক্যটাগরির আরো খবর..