× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ঝিনাইদহ ফটোগ্রাফিক সোসাইটির কমিটি গঠন

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ফটোগ্রাফিক সোসাইটির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রোববার ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার রফিকুল ইসলাম ও সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার বৈদ্য। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ঝিনাইদহ ফটোগ্রাফিক সোসাইটির ১১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটিতে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেনকে সভাপতি, ফাইয়াজ ফয়সাল নিশানকে সহ-সভাপতি, সাঈদ হাসান আকিবকে সাধারণ সম্পাদক, নিঝুম আহমেদ সম্রাটকে সহ-সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান বিপ্লবকে কোষাধ্যক্ষ, আল আমিন হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, রিফাত বিন শরিফকে প্রদর্শনী সম্পাদক, ফাহিম মাহমুদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পুষ্পিতা বৈদ্য, নাহিন আলম অরণ্য ও নিয়ামুল হাসানকে নির্বাহী সদস্য করা হয়েছে। এছাড়াও কমিটিতে ৭ জন উপদেষ্টা রয়েছেন। নব-গঠিত এ কমিটিতে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..