× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ৩ জন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
দুই ট্রাকের মুখোমুখি

ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সেসময় আহত হয় আরো ৩ জন।

শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে চট্রগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথিমধ্যে ঝিনাইদহের নতুনবাড়ি এলাকায় পৌছালে সামনের দিন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সার বোঝাই ট্রাকের চালক মারা যায়। সেসময় আহত ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানযট তৈরি হলে প্রায় এক ঘন্টার চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মৃতদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..