× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা ও মৃত শ্রমিকের পরিবারের অনুদান প্রদান

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৫ আগস্ট’২০১৬ঃ ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা ও মৃত শ্রমিকের পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, দপ্তর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু,  সাবেক সভাপতি উজ্জল বিশ্বাস, আবু রেজা, সাধারণ সম্পাদক বজলুর রহমান, কার্যকরী সমস্য সুমন ব্যানাসহ অন্যানোরা।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কুমড়াবাড়ীয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান নাজির উদ্দিন মিয়া, সদস্য আরিফুল ইসলাম আলি, মুরসালিন, জামাল হোসেন, সোলাইমান হোসেন, মনজের আলী ও আমির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে মৃত একজন বাস চালক অনন্ত কুমার পরিবারের মাঝে ৪০ হাজার টাকা অনুদান প্রদাণ করা হয়।
এছাড়াও বৃহস্পতিবার রাতে মনিরুল ইসলাম নামের এক বাসচালকের মৃত্যুতে শোক জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..