× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা)

ঝিনাইদহ কালীগঞ্জে স্কুলের বিদ্যুতে চলে পুকুরের মাছ চাষ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
স্কুলের বিদ্যুতে চলে পুকুরের মাছ চাষ

স্কুলের বিদ্যুতে চলে লীজ দেওয়া পুকুরের মটর। এ ভাবেই সাইট লাইন দিয়ে চলছে প্রায় এক যুগ। কোন হৈচৈ নেই। নেই প্রশাসনিক পদক্ষেপ। প্রতি মাসে স্কুল ফান্ড থেকে ১০ হাজার টাকার বিদ্যুৎ বিল প্রদান করা হয়। অথচ স্কুলের পুকুরটি লীজ দেওয়া আছে অন্যের নামে।
তিনি সেখানে বানিজ্যিক ভাবে মাছ চাষ করেন। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। এক লিখিত অভিযোগে জানা গেছে, রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরটি লীজ দেওয়া বারোবাজার এলাকার মাছ চাষি বাচ্চুর কাছে।
স্কুলের কাছ থেকে লীজ নিয়ে তিনি সেখানে বানিজ্যিক ভাবে মাছ চাষ করেন। পুকুরে একটি মটর বসানো আছে। স্কুল থেকে অবৈধ ভাবে সাইট লাইন নিয়ে মৎস্য চাষি বাচ্চু গভীর নলকূপ বসিয়ে সেচ কাজ চালিয়ে যাচ্ছেন। আর তার এই কাজে সহায়তা করছেন রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন।
রঘুনাথপুর ৭ নং ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী ইদু পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রধান শিক্ষক আতিয়ার রহমান এবং স্কুল সভাপতি আমির হোসেন প্রায় ১৫ বছর ধরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থেকে অবৈধভাবে সাইড লাইন দিয়ে পুকুরে বণিজ্যিকভাবে মাছ চাষে সহায়তা করে যাচ্ছে, যা সমিতির আইনে দন্ডনীয় অপরাধ।
বিষয়টি তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। এ বিষয়ে কালীগঞ্জ জোনার অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রথীন্দ্র নাথ বসাক জানান, অভিযোগের বিষয়টি এজিএমের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..