× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিং চালু হলেও দোকানে নেই মূল্য তালিকা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং করেচলেছেন উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। গত কয়েক দিনধরে তিনি কালীগঞ্জ বাজার নিয়মিত মনিটরিং করছেন। এতে করে সাধারন ক্রেতাদের মনে সস্বস্তি ফিরে আসতে দেখাগেছে।

কালীগঞ্জ বাজারে ছোট – বড়, খুচরা – পাইকারী মিলিয়ে প্রায় কয়েকশ দোকান রয়েছে। বিশেষ করে মুদীখানার দোকান মনিটরিং করছেন তিনি। দোকান গুলিতে মূল্য তালিকার বোর্ড দেয়া আছে কিনা, না থাকলে দোকান মালিকদের মূল্য তালিকার বোর্ড দেবার পরামর্শ প্রদান করছেন তিনি। আর থাকলেও নিয়মিত দোকান মালিকেরা মূল্য তালিকার বোর্ডে নিত্য প্রয়োজনীয় জিনিসের সঠিক মূল্য লিখছেন কিনা সেদিকেও নজর রাখছেন তিনি। বাজার নিয়ন্ত্রন রাখতে তিনি নিয়মিত বাজার মনিটরিং করবেন বলে জানান। এরই মধ্যে কালীগঞ্জ উপজেলার কোলার বাজার ও চাপরাইল বাজার মনিটরিংয়ে গিয়েছিলেন এই নির্বাহী কর্মকর্তা। উপজেলার সব বাজারে মনিটরিং এ যাবেন ও মনিটরিং ব্যবস্থা যোরদার করবেন বলে জানান। বাজারে কেউ অতিরিক্ত দামে মালামাল বিক্রি করলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হচ্ছে। কিন্তু কালীগঞ্জ উপজেলায় ছোট বড়ো মিলিয়ে কয়েকশ বাজার থাকলেও সেই বাজার গুলিতে নিয়মিত মনিটরিং হচ্ছে না বলে অনেকে অভিযোগ করেন।

গ্রামের বাজার গুলিতে পাইকরি মুদিখানার দোকানে বেশির ভাগ কোন মূল্য তালিকার বোর্ড চোখে পড়েনি । তাই গ্রামের মানুষ গুলি জানেও না আজ কোন জিনিষের কতো দাম । এর ফলে নিয়মিত ঠকেই চলেছেন গ্রাম গঞ্জের মানুষ। গ্রামের মানুষগুলির দাবি গ্রামের বাজার গুলিতে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করলে সঠিক দামে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবে গ্রামের খেটে খাওয়া সাধারন মানুষ গুলি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। বাজার কমিটির নেতাদের সাথে কথা হয়েছে প্রতিটি দোকানে মূল্য তালিকা বাধ্যতা মূলক রাখতে হবে। যদি কোন দোকানদার তার দোকানে মূল্যতালিকা না রাখেন তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। উপজেলার সবকয়টি বাজারে আমরা নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা জোরদারকরেছি।


এ ক্যটাগরির আরো খবর..