ঝিনাইদহ কালীগঞ্জে দোয়েল মুক্ত স্কাউটের কমিটি গঠন

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে দোয়েল মুক্ত স্কাউটের কাব, বোভার ও মুক্ত স্কাউট গ্রুপের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার দুপুরে পৌরসভার বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামছুল ইসলাম, শহীদ নুর আলী কলেজের সহকারী অধ্যাপক সুব্রত নন্দী ,কালীগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সেক্টের আলমগীর কবির, কালীগঞ্জ দোয়েল মুক্ত স্কাউটের সভাপতি এএইচএম আলীম, সম্পাদক পল্লব কুমার মৈত্র, এএলটি সঞ্জয় কুমার দত্ত প্রমুখ।

আলোচনা শেষে দোয়েল মুক্ত কাব স্কাউট গ্রুপে সভাপতি উজ্জল কুমার অধিকারী, দোয়েল মুক্ত রোভার স্কাউট গ্রুপে সুব্রত নন্দীকে সভাপতি এবং দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের এএইচএম আলীমকে সভাপতি ও তিন কমিটির সম্পাদক হিসেবে পল্লব কুমার মৈত্রকে নির্বাচিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।