ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সংগ্রাম ও সাফল্যের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার দুপুরে কালীগঞ্জ শহরের মেইন বাস টার্মিনালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান মতি, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, সাবেক পৌর মেয়র মুস্তাফিজুর রহমান বিজু, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, সাধারন সম্পাদক কাজি রিপন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজল সহ স্থানীয় নেতা-কর্মীরা।

শিক্ষা শান্তি প্রগতি এ শ্লোগান নিয়ে সকালে শহরে বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করে ঐতিহ্যবাহী দল আওয়ামীলীগের এ ছাত্র সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ারুল আজিম আনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভূমিকায় আমি মুগ্ধ। তিনি আরো বলেন, দেশের প্রতিটি সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম। ছাত্রলীগের ইতিহাসই হলো বাংলাদেশের ইতিহাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।