ঝিনাইদহ কালীগঞ্জে একই গ্রামের ৪ ওয়ারেন্টভুক্ত আসামী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ কালীগঞ্জের থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে। আটককৃতদের সকলের বাড়ি কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামে। শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো হেলাই গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে শেখ ইব্রাহিম, মোফাজ্জেল হোসেনের ছেলে জান্নাতুল ইসলাম, মৃত মহির উদ্দীনের ছেলে মোফাজ্জেল হোসেন ও একলাচুর রহমান। শনিবার দুপুরে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আসামীরা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।